চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ নন, রণবীর সিংয়ের হাত ধরে আসছে ‘ডন থ্রি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
বিনোদন
A A

‘ডন থ্রি’তে দেখা যাবে না বলিউড বাদশা শাহরুখ খানকে, সম্প্রতি এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কিন্তু শাহরুখের জুতোতে কে পা গলাবে তা নিয়েই জল্পনা এখন তুঙ্গে। তারই মাঝে এবার শোনা যাচ্ছে, ‘ডন থ্রি’তে শাহরুখের জায়গা নিতে চলেছেন রণবীর সিং।

এর আগেও শোনা গিয়েছিল বলিউডের বেশ কয়েকজন প্রথম সারির তারকার নাম। যেখানে হৃত্বিক রোশানের মত তারকার নামও এসেছে। তবে সবাইকে টপকে এবার শোনা যাচ্ছে রণবীর সিংয়ের হাত ধরেই চূড়ান্ত হতে পারে আসন্ন ‘ডন থ্রি’ ছবিটি।

ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে দুটি সিনেমা করেছেন রণবীর সিং। ২০১৫ সালে মুক্তি পায় ‘দিল ধড়কনে দো’ ও ২০১৯ সালে মুক্তি পায় ‘গাল্লি বয়’। দুটো সিনেমায় সমালোচকেরাও পছন্দ করেন ও ব্যবসায়িক সাফল্যও পায়।

সূত্রের খবর, শাহরুখের সরে যাওয়ার পর ‘ডন থ্রি’র নির্মাতারা এমন একটি জনপ্রিয় ও বক্স অফিসে সফল নাম খুঁজছিলেন, যিনি ডন লিগেসিকে এগিয়ে নিয়ে যেতে পারেন আর শেষ পর্যন্ত রণবীরের দিকেই ঝুঁকেছেন তারা।

জানা গেছে, ডন ফ্র্যাঞ্চাইজির নির্মাতারা খুব শিগগিরই একটি ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা দিবেন। দর্শকরা অপেক্ষা করছে এই ঘোষণার জন্য। রণবীরের এই ভিডিও ইতোমধ্যেই শুট হয়ে গেছে এবং প্রোডাকশন হাউস আর কোনো দেরি না করে তা রিলিজ করার কথাই ভাবছে।

সূত্র: বলিউড লাইফ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডন থ্রিবলিউডরণবীর সিংশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

জুলাই ৩০, ২০২৬

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

জুলাই ৩০, ২০২৬

শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT