বিনোদন

‘ডন থ্রি’-তে রণবীরের বিপরীতে কিয়ারা

ফ্যাশনেবল যুবক ও যুবতীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি যুবক ও যুবতীর ছবি, একে অপরের পাশে, ফ্যাশন ও বিনোদনের প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের কাঙ্ক্ষিত সিক্যুয়েল ‘ডন থ্রি’। শাহরুখের জায়গায় ‘ডন’রূপে ফিরছেন রণবীর সিং। তার বিপরীতে চূড়ান্ত হলেন কোন নায়িকা, তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে জানা গেল সেই নাম।

কিয়ারাকেই দেখা যাবে রণবীর সিং-এর বিপরীতে, জানালেন নির্মাতারা। কিয়ারা নিজেও সামাজিক মাধ্যমে খবরটি শেয়ার করেছেন।

কিয়ারার কমেন্টবক্সে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক ভক্ত লিখেছেন, ‘শাহরুখ ছাড়া ছবি চলবে না।’ আরেকজন লিখেছেন, ‘ডন ইউনিভার্সে স্বাগতম।’

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’। এর ৫ বছর পরে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ডন থ্রি’।

বিষয়:কিয়ারা আদভানি ডন থ্রি রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…