অর্থনীতি

ডলারের যোগান বেশি, বেড়েছে রেমিট্যান্স ও রিজার্ভ

ডলার নোটের ছবি, অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি হাতে ধরা ডলার নোটের ছবি, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রেমিট্যান্স বৃদ্ধির প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত বছরের তুলনায় এবছর দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স বেড়েছে প্রায় সাড়ে ছয় বিলিয়ন ডলার বা ২৬ শতাংশ। এক বছরে রিজার্ভ বেড়েছে ৫ বিলিয়ন ডলারেরও বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স ও রপ্তানি বাড়ায় বর্তমানে ডলারের সরবরাহ চাহিদার চেয়েও বেশি। বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর কারণেই প্রবাসী আয়ে এই উর্দ্ধগতি।

গত বছর বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ ছিলো ২৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। এক বছরে রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এই সময়ে রিজার্ভও বেড়েছে ৫ বিলিয়ন ডলারের বেশি।

বলছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রিজার্ভ বাড়ার ক্ষেত্রে ৩ বিলিয়ন ডলারের মতো ভূমিকা আছে আইএমএফসহ কিছু বৈদেশিক ঋণের।

তিনি বলেন, রেমিট্যান্স ও রপ্তানি বাড়ায় এবং আমদানি খরচ কমে যাওয়ার সুফল পাচ্ছে দেশের অর্থনীতি। দেশের ব্যাংকিং খাতে সংস্কারের কাজও এগিয়ে চলছে।

বিষয়:রিজার্ভ রেমিট্যান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…