চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালের সামনে ক্যানসারে মৃত রোগীর দেহ খাচ্ছে কুকুর শূকরের দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক
A A
গ্যাস চেম্বারে মৃতদেহের ছবি, আত্মহত্যার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়াতে জেলা হাসপাতালের সামনে একটি মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। মরদেহটিকে টেনে হিচড়ে খাচ্ছে কুকুর শূকরের দল। স্থানীয়রা চেষ্টা করছেন তাড়াতে কিন্তু ততক্ষণে পুরো শরীরে কামড়ের দাগ বসিয়েছে কুকুর ও শূকরের দল। পুলিশ বলেছে, হাসপাতালের সামনে ওই মানুষটি কুকুর শূকরের কামড়ে মারা গিয়েছে, নাকি মারা যাওয়ার পর তাকে আক্রমণ করেছে তা তদন্ত করা হচ্ছে।

বুধবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ওই লোকটি ক্যানসারে আক্রান্ত। তবে এমন ঘটনায় এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

জেলা হাসপাতালের সিভিল সার্জেন ওবি জুক্তাওয়াত জানান, সোমবার ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি জেলা হাসপাতালে তার মুখে ক্যানসার নিয়ে এসেছিলেন। ক্যানসারের তৃতীয় ধাপে ছিলেন তিনি। বুধবার সকালে তিনি হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘুরছিলেন। এরপর তিনি মারা যান।

এদিকে হাসপাতালের সামনেই পড়েছিলেন তিনি। সেই সময় কুকুর ও শূকরের দল তাকে ছিড়ে খেতে শুরু করে। স্থানীয় বাসিন্দা দিব্যাংশ ওঝা জানান, স্থানীয় এক সংবাদপত্রের ভেন্ডার হিমাংশু জৈন প্রথমে ওই দেহটি দেখতে পান। এরপর তিনি স্থানীয়দের দেখান। কুকুর আর শূকরের দল তার দেহকে ঘিরে ধরে। কয়েকজন তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এদিকে দেহটি অত্যন্ত শীর্ণকায় ছিল। তার সারা শরীরে কামড়ের দাগ।

পুলিশ জানিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে। পদমনগর পুলিশ স্টেশন ইনচার্জ দীনেশ কুমরাওয়াত জানান, মৃতের পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি। ওই ব্যক্তি কেন হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলেন তা দেখা হচ্ছে। দেখা হচ্ছে তিনি প্রথমে মারা গিয়েছিলেন তারপরে তার উপর কুকুরের হামলা হয়েছিল নাকি কুকুর ও শূকরের হামলাতে তার মৃত্যু হল।

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাস্তায় আবর্জনা পরিষ্কারের কাজে স্পাইডারম্যান!

পরবর্তী

ঈদের ৬ষ্ঠ দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

পরবর্তী
প্রেমের দৃশ্য, যুবক ও যুবতী হাসিমুখে, ছাতা হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ৬ষ্ঠ দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

কলকাতা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রয়ের ফিফটির পর বরুণের দুর্দান্ত বোলিং, জয়ে ফিরলো কলকাতা

সর্বশেষ

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT