বিনোদন

ওটিটি-তে আসছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’

অ্যাভেঞ্জার্সের ডক্টর স্ট্রেঞ্জের নতুন সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাভেঞ্জার্সের ডক্টর স্ট্রেঞ্জের নতুন সিনেমার পোস্টার, যেখানে মূল চরিত্ররা বিভিন্ন অ্যাকশন দৃশ্যে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বড় পর্দায় ব্যাপক সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। আজ (২২ জুন) ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।

ডিজনি প্লাস হটস্টারে-এর সোশ্যাল মিডিয়া পেজগুলিতে আনুষ্ঠানিক ঘোষণা করে জানানো হয় এই খবর। লেখা হয়েছে, “ডিজনি প্লাস হটস্টার আপনাদের ডক্টর স্ট্রেঞ্জের মাল্টিভার্সে নিয়ে যাবে। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় এবং ইংরাজি ভাষায় রিলিজ হবে এই ছবিটি।”

মার্ভেল স্টুডিওর প্রযোজনায় ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ সিনেমাটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৮তম চলচ্চিত্র। পরিচালনা করেছেন স্যাম রাইমি।

সিনেমার মূল চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিজাবেথ ওলসেন, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, চিওয়েটেল ইজিওফোর, জোচিটল গোমেজ সহ অনেকে।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘ডক্টর স্ট্রেঞ্জ’। তারই সিক্যুয়েল ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’।

সূত্র: টাইমস নাও 

বিষয়:ডক্টর স্ট্রেঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…