চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেটে তোয়ালে রেখেই অপারেশন শেষ করলেন ডাক্তার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের এক গ্রামে নারীর পেটে তোয়ালে রেখে সিজার অপারেশন শেষ করেছেন এক ডাক্তার। ওই নারী সন্তান জন্মদানের জন্য ক্লিনিকে এসেছিলেন। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের চিফ মেডিকেল অফিসার রাজেশ সিনঘাল।

তিনি জানান, নাজরানা সন্তান জন্মদানের জন্য ক্লিনিকে আসেন। এসময় ডাক্তার তার পেটে তোয়ালে রেখেই অপারেশন শেষ করেন।

সিনঘাল আরও বলেন, হাসপাতালটি অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল।

Banglabid

জানা যায়, চিকিৎসাকর্মীদের গাফিলতির কারণে নাজরানার পেটের ভিতরে তোয়ালেটি ফেলে রাখা হয়েছিল। তিনি পেটের মধ্যে প্রচণ্ড ব্যথার অভিযোগ জানালেও তাকে আরো ৫ দিন হাসপাতালে ভর্তি রাখা হয় এবং বলা হয় বাইরে অনেক ঠাণ্ডার কারণে পেটে ব্যথা হচ্ছে।

‘হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পরও যখন ব্যথা কমে না, তখন নাজরানার স্বামী শমশের আলী তাকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। তখন পেটের মধ্যে তোয়ালে ফেলে রাখার প্রকৃত ঘটনা প্রকাশ হয়। পরে আরেকটি অপারেশনের মাধ্যমে তোয়ালেটি বের করা হয়।’

এরপর শমশের আলী তার স্ত্রীর সাথে ঘটা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য চিফ মেডিকেল অফিসারের কাছে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

Reneta

সিনঘাল বলেন, আমি মিডিয়ায় রিপোর্ট দেখে ঘটনাটি জানতে পেরেছি এবং দায়িত্বশীল অফিসারকে ঘটনাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। তদন্ত সম্পন্ন হওয়ার পর বিস্তারিত বলতে পারব।

শমশের আলী কোনো লিখিত অভিযোগ না দিলেও তদন্ত সম্পন্ন করা হবে বলে নিশ্চিত করেছেন চিফ মেডিকেল অফিসার।

অন্যদিকে পুলিশ বলছে, চিকিৎসা বিভাগের তদন্ত রিপোর্ট পেলে তারাও এ ব্যপারে তদন্ত করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশনডাক্তারভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT