চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়া ও মীর সরাফত আলী সপুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৫
জনপদ, মুন্সীগঞ্জ, রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার দামলা মীরবাড়ি মসজিদসহ, রাঢ়িখাল শ্রীনগর ও সিরাজদিখানের সকল ইউনিয়নের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

তিনি তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শ্রীনগর-সিরাজদিখানের মানুষের প্রাণপ্রিয় নেতা মীর সরাফত আলী সপুর আরোগ্য কামনা করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি জাহাঙ্গীর মাস্টার।

এতে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, মুন্সিগঞ্জ জেলা জিয়া মঞ্চে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সমবায় দলের সাধারণ সম্পাদক রিমন লস্কর, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায় সেলিম ভুইয়া, রাড়ৈইখাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারা মেম্বর, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বাবু, জেলা যুবদলের সাবেক সদস্য মতি, জেলা সমবায় দলের প্রচার সম্পাদক সোহেল সানি, শ্রীনগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন টিপু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, কেইয়ান ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফায়সাল আলী প্রমুখ।

Reneta

প্রসঙ্গত, চিকিৎসাগ্রহণে বিএনপি চেয়ারপার্সন বর্তমানে যুক্তরাজ্যে এবং মীর সরাফত আলী সপু বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াদোয়া মাহফিলশ্রীনগর উপজেলা বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

পরবর্তী

শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি

পরবর্তী

শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি

আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT