অপরাধ

ট্রাফিক আইনে ডিএমপির ৬৬ লাখের বেশি জরিমানা

১ হাজার ৬৫৭ মামলা

Traffic police checking motorcycle documents on busy street in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officers inspecting a motorcycle and rider on a busy street in Bangladesh, with other vehicles and pedestrians nearby. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে ১ হাজার ৬৫৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ  অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এছাড়াও অভিযানকালে ১০৯ টি গাড়ি ডাম্পিং ও ৫৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:জরিমানা ট্রাফিক আইন ডিএমপি ট্রাফিক বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…