দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির সিনিয়র নিউজ এডিটর সীমান্ত খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান।
মঙ্গলবার (১ অক্টোবর) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, একজন পেশাদার, কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সীমান্ত খোকন দেশকে অনেক কিছু দিয়েছেন।
সাংবাদিকতা পেশায় তিনি যে মান স্থাপন করেছেন তা নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।
শোকবার্তায় ডিএমপি কমিশনার খোকনের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।







