চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দলকে সমাবেশের অনুমতি দিতে যেসব বিষয় দেখছে ডিএমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপির সমাবেশে পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার ২৭ জুলাই দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা সদস্যের ব্যবস্থা করতে পারলে দুই দলকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হতে পারে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনারের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা ৩০০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

এদিকে রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশস্থল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। বিএনপিকে গোলাপবাগ মাঠ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে আগারগাঁও মাঠে ডিএমপি সমাবেশ করার পরামর্শ দিলেও তাতে রাজি নয় কেউই।

বিএনপি নয়াপল্টনে এবং ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ কর‍তে চায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সতর্ক অবস্থানে পুলিশ
বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে প্রধান সড়কের ওপর শতাধিক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। প্রধান সড়কের পাশাপাশি সেখানকার একটি গলিতেও অসংখ্য পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এছাড়া একটি সাঁজোয়া রায়ট কার (এপিসি), জলকামান ও প্রিজন ভ্যানও বিএনপি অফিসের সামনে রাখা আছে।

পুলিশের পাশাপাশি বিএনপির অসংখ্য নেতাকর্মী দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেন। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

ঢাকা শহরে পুলিশ ও সাধারণ জনগণের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ দুপুর পৌনে ১২টার দিকে প্রায় শতাধিক পুলিশ সদস্যকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা যায়৷ এসময় যান চলাচল স্বাভাবিক রাখতে দলটির নেতাকর্মীদের সরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা।

এ বিষয়ে মতিঝিল জোনের এডিসি মো. রওশনুল হক সৈকত বলেন, যেকোনো বড় সমাবেশের আগে আমরা নিয়মিত যেভাবে আইনশৃঙ্খলা রক্ষা করি, আজকেও তাই করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের কারণে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছিল। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

মহাসমাবেশ করতে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি
ঢাকার নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার ২৮ জুলাই মহাসমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ চিঠি দেওয়া হয়।

নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যান-যেকোনো একটি স্থানে দলটি মহাসমাবেশ করতে চায় বলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের তারিখ ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার এর পরিবর্তে ২৮ জুলাই ২০২৩, শুক্রবার অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশের বিষয়টি ডিএমপি কমিশনাকে অবহিত করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশের জাতীয় পতাকা ও লোগো সহ সরকারি নোটিশ, দুই দলকে সমাবেশের অনুমতি বিষয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ এরআগে সোমবার নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছিল দলটি। তবে মহাসমাবেশের তারিখ পরিবর্তন করে বুধবার ফের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হলো।

শুক্রবার সমাবেশ করতে বিএনপিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছিল।

বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তনের প্রসঙ্গে বুধবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, তাদের এ জন্য আবেদন করতে হবে।

ট্যাগ: ডিএমপি কমিশনারবিএনপি সমাবেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভারত-পাকিস্তানের মধ্যে ঘৃণা তৈরি করছে রাজনীতি’, বললেন সানি

পরবর্তী

পাহাড় থেকে পড়ে আইফোনের কারণে প্রাণ রক্ষা

পরবর্তী
বিপদজনক পরিস্থিতিতে উদ্ধারকারীরা পাহাড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড় থেকে পড়ে আইফোনের কারণে প্রাণ রক্ষা

রাশিয়ার পতাকা হাতে একজন ব্যক্তি অলিম্পিকের প্রতীক পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিক কমিটি এখন কিছু দেশের কথায় ‘ওঠাবসা’ করা সংস্থা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT