ডাইভিং: ১০ মিটারে টানা দুবার স্বর্ণ জিতলেন হংচান

হংচান ডাইভিং প্রতিযোগিতায় ১০ মিটারে টানা দুবার স্বর্ণ জিতেছেন, তিনি তার স্বর্ণপদক দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্যারিস অলিম্পিকে ১১তম দিনে মেয়েদের ১০ মিটার ডাইভিংয়ের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের কোয়ান হংচান। টোকিও অলিম্পিকে এ ইভেন্টে স্বর্ণ জেতা তারকা পদক ধরে রাখলেন। এ নিয়ে ১১তম দিনে চীনের সোনার সংখ্যা দাঁড়াল ২২টিতে।
হংচান সোনা জিততে মোট স্কোর করেন ৪২৫.৬০। মোট পাঁচ রাউন্ডের এ ইভেন্টে তিন রাউন্ডেই দ্বিতীয় অবস্থানে চলে আসেন হংচান। এরপর চতুর্থ রাউন্ডে তার স্বর্ণ নিশ্চিত হয়ে যায়।
হংচানের সতীর্থ চীনের চেন ইউক্সি ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন। তিনি স্কোর করেন ৪২০.৭০। টোকিও অলিম্পিকেও একই পদক জিতেছিলেন ইউক্সি। ব্রোঞ্জ পদক জিতেছেন নর্থ কোরিয়ার কিম মি রে। ডাইভিংয়ের ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে এটি নর্থ কোরিয়ার প্রথম পদক। তার স্কোর ৩৭২.১০।





