কক্সবাজার

উপজেলা নির্বাচনে পরাজিত জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক

উপজেলা নির্বাচনে পরাজিত জেলা আওয়ামী লীগ নেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা নির্বাচনে পরাজিত জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারে চেয়ারম্যান পদে হেরে গেলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তারা দুজনেই উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বুধবার ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে কুতুবদিয়া উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু শেষ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই হেরেছেন চেয়ারম্যান পদে।

তার মধ্যে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে ইয়ার এম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।

কুতুবদিয়া উপজেলায় চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ভাতিজা হানিফ বিন কাশেম ও কক্সবাজার সদরে সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিষয়:উপজেলা নির্বাচন কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…