বাংলাদেশ

অবৈধ অভিবাসন বন্ধে জেলা প্রশাসকরা ভূমিকা রাখতে পারেন: শামা ওবায়েদ

শামা ওবায়েদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শামা ওবায়েদ একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিদেশগামীদের দালালচক্রের কবল থেকে রক্ষা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে তিনি জানান, বিদেশে যেতে ইচ্ছুকদের যেন কোনোভাবেই দালালচক্রের ফাঁদে না পড়তে হয়, সে বিষয়ে ডিসিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধ পথে বিদেশগমনের প্রবণতা ঠেকাতে জেলা প্রশাসন কার্যকর উদ্যোগ নিতে পারে এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

এদিকে ভারতের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি একই থাকবে এবং দুই দেশের সম্পর্ক পূর্বের ধারাবাহিকতাতেই এগিয়ে নেওয়া হবে।

বিষয়:জেলা-প্রশাসক শামা ওবায়েদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…