চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ০৩, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে আজ রোববার (৩ মে) শুরু হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান চারদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলন চলবে আগামী বুধবার (৬ মে) পর্যন্ত। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. হুমায়ুন কবির সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

Banglabid

সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারদের সঙ্গে এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গেও কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন রয়েছে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান, উচ্চ পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে।

সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দুটি কমিশন নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন এবং ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে।

Reneta

প্রস্তাবগুলোর মধ্যে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব, সড়ক ও সেতু নির্মাণ, পর্যটন বিকাশ, আইন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ সংক্রান্ত প্রস্তাবই সবচেয়ে বেশি, মোট ৪৪টি।

প্রতিটি কার্য-অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী, সিনিয়র সচিব, সচিব এবং বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন। এসব অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব।

সম্মেলনের আলোচ্যসূচিতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, তথ্যপ্রযুক্তি ও ই-গভর্নেন্স বিস্তার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের পর গত ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপি সরকারের অধীনে এটি প্রথম ডিসি সম্মেলন।

প্রথম দিনের সূচি

প্রথম দিন সকাল সাড়ে ১০টায় উদ্বোধনের পর দুপুর ১২টা ১ মিনিট থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টা ১ মিনিটে ফটোসেশন।

দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে প্রথম অধিবেশন শুরু হবে। বিকেল ৩টা ১৬ মিনিটে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টা ১৬ মিনিটে তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে। বিরতির পর বিকেল ৫টা ৩১ মিনিটে আইন ও বিচার বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সঙ্গে চতুর্থ অধিবেশন হবে।

সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। পরে রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চারদিনজেলা-প্রশাসকডিসি সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT