চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি’তে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৮:৪২ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
শিক্ষা
A A

ঈদুল আজহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জীবিকার তাগিদে বিভিন্ন জেলা থেকে আগত সমাজের পিছিয়ে পড়া, অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাঞ্চনজঙ্গা হেল্পিং ফান্ড’। প্রায় শতাধিক ব্যক্তিকে এ উপহার দেয়া হয়। এতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বুধবার ১২ জুন বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে লুঙ্গি, শাড়ি, জামা প্রভৃতি দেয়া হয়েছে।

এ বিষয়ে কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের প্রতিষ্ঠাতা মো. ফরহাদ আলী শুভ বলেন, প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা জীবনে শিক্ষা ও গবেষণার পাশপাশি ইতিবাচক ভাবনায় “স্মার্ট বাংলাদেশ” গড়তে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রগতির লক্ষ্যে সেবা ও সচেতনতার জন্য শিক্ষার্থীসুলভ সুবোধ কে জাগানো উচিত। নিজ নিজ জায়গা থেকে সমাজের জন্য সৃষ্টিশীল কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। নেতিবাচকতা থেকে দূরে রেখে মঙ্গলজনক সুর বয়ে আনবে সমাজের জন্য।

তিনি আরও বলেন, আমার সাথে এ কাজে সম্পৃক্ত রয়েছেন জাবির শ্রদ্ধেয় কয়েকজন অগ্রজ, অনুজ ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ। এদের মধ্যে অনেকেই জাবির সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। আমি মনে করি এ ধরনের সেবামূলক কাজে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা উচিত।

বিতরণী অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল্লাহ হেল কাফি, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: সালাহউদ্দিন, প্রক্টর মোহাম্মদ আলমগীর কবির, আ ফ ম কালামউদ্দিন হলের প্রভোস্ট আ.স.ম. ফিরোজ- উল- হাসান, শেখ রাসেল হলের প্রভোস্ট মো. তাজউদ্দীন সিকদার, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক ড. শেখ তৌহিদুল ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠানের সফলতা কামনা করেন ইউজিসি অধ্যাপক, জাবির সিনেট সদস্য ও সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ প্রমুখ।

Reneta

‘কাঞ্চনজঙ্গা হেল্পিং ফান্ড’ ২০১৯ সাল থেকে পর্যটন সম্ভাবনাময় উত্তরবঙ্গের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় তাদের কার্যক্রম শুরু করে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন পেশার মানুষের মাঝে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ সামগ্রীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বিতরণসুবিধাবঞ্চিত মানুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬

নেপালে বাংলাদেশ দূতাবাসের ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম কারো জোড়া গোল, প্যারাগুয়েকে নাচিয়ে জয়

জুন ১৩, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT