বাংলাদেশ

অস্বচ্ছলদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ

অস্বচ্ছলদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্বচ্ছলদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রমজান মাস উপলক্ষে অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার ১৩ মার্চ বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপহার সামগ্রী প্রদান ও সহায়তা পরিকল্পনা বিষয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী বড় ইফতার মাহফিল না করে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনগুলো প্রতিদিন অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, পবিত্র রমজান মাসে আওয়ামী লীগ অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের সবাইকে মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

বিষয়:ইফতার রমজান ২০২৪ স্বেচ্ছাসেবক লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…