চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা, কয়েক ঘণ্টা পর সচল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের আইকন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ব্যবহারে বিড়ম্বনার পর স্বাভাবিক হয়েছে মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সেবা। বুধবার রাত ১২টায় মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। ধীরে ধীরে প্রযুক্তিগত এ ত্রুটির সম্মুখীন হন ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময় আজ (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত ৩টা ৩০ মিনিটের দিকে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর সচল হয় হোয়াটসঅ্যাপ। ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার। এদিকে তাৎক্ষণিক মেটা কর্তৃপক্ষ কোনো মন্তব্য না দিলেও পরে এক্সসহ ভিন্ন প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ করে বার্তা দেয়া হয়।

মেটার অফিসিয়াল এক্স পেজে বলা হয়, আমরা জানি যে একটি প্রযুক্তিগত সমস্যা কিছু মানুষের আমাদের পরিষেবায় প্রবেশের সক্ষমতাকে প্রভাবিত করছে। আমরা যত দ্রুত সম্ভব বিষয়গুলো স্বাভাবিক করার জন্য কাজ করছি এবং কোনও অসুবিধার জন্য দুঃখিত।

আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম বলছে, বিশ্বজুড়ে বড় প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন মেটার ব্যবহারকারীরা। প্রথম দিকে ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন। ১ ঘণ্টার মধ্যে তা বেড়ে ১ লাখের অধিক হয়ে যায়।

এছাড়া শুরুতে ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। পরে তা বেড়ে ৬৪ হাজার ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পাড়ছেন না ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।

সমস্যার শুরুতে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখায়, আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।  প্রযুক্তিগত কারণে চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার বিভিন্ন পরিষেবা ব্যহত হয়েছে। কয়েক ঘণ্টা অচল হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রামফেসবুকহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT