জনপদ

রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সম্মানে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তা বক্তব্য দিচ্ছেন, পেছনে সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনা সভায় বক্তা বক্তব্য দিচ্ছেন, পেছনে সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরার কলেজ এলাকায় সুরসপ্তক মাগুরার কার্যালয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা প্রতিদিন ডটকম, সাপ্তাহিক চৌরঙ্গী ও সুরসপ্তক মাগুরা অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে মাগুরা প্রতিদিন ডটকম ও সাপ্তাহিক চৌরঙ্গীর প্রকাশক এবং সুরসপ্তক মাগুরার প্রতিষ্ঠাতা জাহিদুল আলম বলেন, আমাদের স্বাধীনতার অনেকগুলো আকাঙ্ক্ষা ছিল। এর মধ্যে অন্যতম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনে সবসময়ই বড় ভূমিকা রেখেছে দেশের সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।

অনুষ্ঠানে স্থানীয় লালন সঙ্গীত একাডেমি, উদীচী, সারেগামা সঙ্গীত একাডেমি, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, লোক সাংস্কৃতিক কেন্দ্র, মাগুরা সাহিত্যিক পরিষদ, কণ্ঠবিথীসহ মাগুরার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সংগঠক ও শিল্পী অংশগ্রহণ করেন।

বিষয়:ইফতার মাগুরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…