চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙামাটিতে ইউপিডিএফের দুটি ক্যাম্পের সন্ধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
বনজঙ্গলে ইউপিডিএফের ক্যাম্পের কাঠের টাওয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙামাটির পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় ইউপিডিএফের (মূল) প্রশিক্ষণ ক্যাম্পের পর্যবেক্ষণ চৌকি

রাঙামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি চালিয়ে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় ইউপিডিএফের (মূল) দুটি ক্যাম্প পাওয়া গেছে। সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন এক বিশেষ অভিযান চালিয়ে ক্যাম্প দুটির সন্ধান পেয়েছে।

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক  সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর এই বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীরা ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

রাঙ্গামাটির যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় ইউপিডিএফ (মূল) এর ক্যাম্পের পরিত্যাক্ত রান্নাঘর

আইএসপিআর আরও জানায়, পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফের (মূল) একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে, যা একটি বড় জায়গাজুড়ে অবস্থিত। ওই ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান রয়েছে।

এছাড়া অপর একটি অভিযানে যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। এ ক্যাম্পটিতে অবস্থান করা সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খনন করা বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে।

সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে চ্যানেল আই অনলাইন আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ
রাঙ্গামাটির যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় ইউপিডিএফ (মূল) এর ক্যাম্পের পরিত্যাক্ত বাসস্থান

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অপারেশন চলমান থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরইউপিডিএফের দুটি ক্যাম্পের সন্ধানরাঙামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT