চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
বইমেলায় বিকাশ পেমেন্টে ডিসকাউন্টের জন্য নারী ক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ছয় বছরের ধারাবাহিকতায় এবারও বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা-২০২৪’ এর সহযোগী হিসেবে থাকছে বিকাশ। বরাবরের মতো এবারও মেলায় বই কেনায় বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট কুপন ও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা। এছাড়াও, সুবিধাবঞ্চিত শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঠকদের জন্য বিকাশ-এর উদ্যেগে বইমেলায় আসা পাঠক-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করে, তা বিতরণ করা হবে দেশব্যাপী বিভিন্ন লাইব্রেরীতে।

মেলায় বই কেনার সময় বিকাশ অ্যাপে “MELA24” কুপন কোড যোগ করে করে পেমেন্টে মিলবে ১০ শতাংশ ডিসকাউন্ট সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। একইভাবে ইউএসএসডি এর মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। ফলে, বইমেলার বেশিরভাগ স্টলে প্রকাশক ও বিক্রেতাদের দেওয়া ছাড়ের ওপর বিকাশ পেমেন্টে অতিরিক্ত এই ছাড় পাঠকদের বাড়তি বই কেনার সুযোগ করে দেবে। অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েব ঠিকানায় https://www.bkash.com/campaign/book-fair-offer

গত চার বছরের ধারাবাহিকতায় মেলা প্রাঙ্গণে বিশ্রামের স্থানের পাশেই থাকবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই সংগ্রহের বুথ, যেখানে পাঠক-লেখক-প্রকাশকরা অনুদান হিসেবে নতুন বা পুরোনো বই দিতে পারবেন। যারা বই অনুদান দেবেন তাদের জন্য থাকবে ফটোবুথ, আর এই বুথে তোলা ছবি দিয়ে তৈরি করা হবে ফটো কোলাজ, যা প্রতিদিন প্রদর্শিত হবে বড় স্ক্রিনে। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ এলাকার বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গিয়েও বই দিয়ে আসতে পারবেন। উল্লেখ্য, বই সংগ্রহ কার্যক্রমের আওতায় ২০২০, ২০২১, ২০২২, ও ২০২৩ সালে বইমেলায় আসা দর্শনার্থী ও বিকাশের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঠকদের জন্য ১,৪৭,০০০ বই সংগ্রহ করে দেশজুড়ে বিভিন্ন লাইব্রেরীতে বিতরণ করা হয়েছে। ২০২৩ সালের মত এবারও বিকাশ-এর এই বই সংগ্রহ ও বিতরণ কার্যক্রমে সহযোগিতায় যুক্ত আছে প্রথম আলো ট্রাস্ট।

Banglabid

বরাবরের মতো এবারও বিকাশ-এর উদ্যেগে মেলা প্রাঙ্গণে পাঠক-দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামের স্থান, শিশুদের জন্য থাকবে পাপেট শো, প্রবীন এবং চলাফেরায় অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা। এদিকে যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই, চাইলে তারা মেলা প্রাঙ্গণে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে বিকাশ-এর বুথ থেকে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিসকাউন্টপেমেন্টবইমেলাবিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT