আন্তর্জাতিক

অসন্তুষ্ট জনগণ, তবুও ভারতের নির্বাচনী দৌড়ে এগিয়ে মোদি: জরিপ

ভারতীয় প্রধানমন্ত্রী মোদি শক্তি প্রদর্শন করছেন, মুখে আত্মবিশ্বাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় প্রধানমন্ত্রী মোদি শক্তি প্রদর্শন করে হাত উঁচু করে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের জাতীয় নির্বাচনে আগামীবারও জয়ের পথে আছেন নরন্দ্রে মোদি। যদিও ভারতীয় ভোটাররা ক্রমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে উঠছেন।

সম্প্রতি ইন্ডিয়া টুডের একটি জরিপে ‘দ্য মুড অব দ্য নেশন’ শীর্ষক জরিপে বলা হয়, ভারতে উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্ব থাকার পরও জনপ্রিয়তার কারণে ভারতে আগামীবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নরেন্দ্র মোদি।

জরিপ অনুযায়ী, বর্তমানে ভারতের ৫৯ শতাংশ মানুষ মোদি সরকারের কাজে সন্তুষ্ট। গত বছরের জানুয়ারিতে এই সংখ্যা ছিল ৬৭ শতাংশ। ছয় মাসের ব্যবধানে সন্তষ্টির হার কমেছে। ২২ শতাংশ মনে করছে মোদির কার্যক্রম খারাপ ছিল। এই সংখ্যা জানুয়ারিতে ছিল ১৬ শতাংশ। নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের অসন্তুষ্টির হার বাড়ছে বলেও জরিপে জানানো হয়।

জরিপ বলছে, ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ২৬টি বিরোধীদলের নতুন জোটের জনপ্রিয়তা বেড়েছে। আগামী বছর দেশটির জাতীয় নির্বাচনে তাদের ভাল করার সম্ভাবনা রয়েছে। তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রাহুল গান্ধীর চেয়ে এখনও ৩৬ পয়েন্টে এগিয়ে আছেন নরেন্দ্র মোদি।

ইন্ডিয়া টুডে বছরে দুইবার জরিপ করে। এবার ১৫ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত এক লাখ ৬০ হাজারের বেশি মানুষের ওপর জরিপে অংশ নিয়েছে।

বিষয়:ভারত ভারতের নির্বাচন রাহুল গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…