সিলেটে গাছে ঝুলিয়ে প্রতিবন্ধী যুবককে নির্যাতন

Channel i Online এর লোগো সহ একটি ছবি, যেখানে পটভূমি ধূসর ও গোলাপি রঙের।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে চোর সন্দেহে এক যুবককে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। অভিযোগ আছে এলাকার প্রভাবশালী ইউনুস গং এই বর্বরতা চালায়।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকালে দক্ষিণ বুড়দেও গ্রামে এই ঘটনা ঘটে।
টাকা চুরির সন্দেহে দক্ষিণ বড়দেও গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে প্রতিবন্ধী জালাল মিয়া (২৪)কে ঘর থেকে ডেকে নিয়ে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এ ঘটনায় জড়িত প্রভাবশালী হাজী ওসমান আলীর ছেলে ইউনুস আলী, আরফান আলী ও দক্ষিণ বুড়দেও গ্রামের প্রভাবশালী নাসিরসহ অনেকের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, এ ঘটনা জানার পরপরই আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যে আরফান আলী নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদেরকে আটক করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
নির্যাতনের শিকার জালাল মিয়ার মাতা শিরিয়া বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন এবং জালাল মিয়াকে কোম্পানিগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।






