চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমল হাসানকে সমর্থন করে শেষে কেন সরে গেলেন রামগোপাল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা কমল হাসান ও রামগোপাল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্নড় ভাষার উৎস নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী তারকা কমল হাসান। তারই সমর্থনে সরব হয়েছিলেন পরিচালক রামগোপাল ভার্মা।

অভিনেতা-পরিচালক কমল হাসানকে সমর্থন করে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “গণতন্ত্রের নতুন নাম অসহিষ্ণুতা…! কমল হাসান ক্ষমা না চাইলে কর্নাটকে ‘ঠাগ লাইফ’ নিষিদ্ধ করার হুমকি এক নতুন ধরনের গুন্ডামি।”

রামগোপাল বরাবর এই ধরনেরই বিতর্কিত মন্তব্য করে থাকেন। তবে সাম্প্রতিক মতামত প্রকাশ্যে জানিয়েও মুছে দিচ্ছেন তিনি! কমল হাসানের আসন্ন ছবি কর্নাটকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ জানানোর পর এই টুইটটিও মুছে ফেলছেন পরিচালক।

Banglabid

গত মাসে যেমন আসন্ন ‘ওয়ার ২’ ছবিতে অভিনেত্রী কিয়ারা আদভানির বিকিনি পরিহিত ছবি দেখে অশালীন মন্তব্য করেছিলেন রামগোপাল। পরে সেটিও মুছে ফেলেছিলেন। পরিচালকের এ হেন আচরণে বিস্মিত বিনোদন দুনিয়ার প্রশ্ন, রাম গোপাল কি বৃদ্ধ হয়েছেন? তাই নিজেকে সংযত করার চেষ্টা?

সাম্প্রতিক সময়ে বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা কোন বিষয়ে কিছু বললে সে‌ই বক্তব্য পছন্দ না হলেই তাদের কাজ নির্দিষ্ট রাজ্যে ‘নিষিদ্ধ’ করে দেওয়ার প্রবণতা বাড়ছে। তাতে যেন কণ্ঠরোধ হচ্ছে গণতন্ত্রের, বাকস্বাধীনতার। কেউই আর মন খুলে কথা বলতে চান না। ভয়, যদি তার রাখা বক্তব্য তার দিকেই ব্যুমেরাং হয়ে ফেরে! ‘নিষিদ্ধ হয়ে যাওয়া’ বিষয়টি নিয়ে তাই খুশি নয় বিনোদন মহলও। রাম গোপালও মন্তব্যে সেই কথাই বলেছিলেন। তারপরেও মুছে দিলেন কেন? তাই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এদিকে কন্নড় ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কর্নাটকে কোণঠাসা কমল হাসান। ‘তামিল ভাষা কন্নড় ভাষার জনক’— এই কথা বলে বিপাকে তিনি। যার জেরে কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্স জানিয়েছে, অভিনেতা লিখিত ক্ষমা না চাইলে তারা সেখানে অভিনেতার ছবি চালাতে দেবে না। কমলও পাল্টা জানিয়েছেন, ক্ষমা চাওয়ার মতো কিছুই বলেননি তিনি। তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। পাশাপাশি, সোমবার তিনি কর্নাটক হাইকোর্টে সংশ্লিষ্ট রাজ্যে যাতে ‘ঠাগ লাইফ’ নির্বিঘ্নে মুক্তি পায় তার আবেদন করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমল হাসানরামগোপাল ভার্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT