চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর নেপাল সফর স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০৯, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর প্রস্তাবিত নেপালের কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ মে থেকে দুই দিনের সফরে তার কাঠমান্ডু পৌঁছানোর কথা ছিল।

শনিবার (৯ মে) নেপালের এক শীর্ষ সরকারি কর্মকর্তার বরাতে কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।

কূটনৈতিক সূত্রমতে, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তা এবং বিতর্কিত লিপুলেখ গিরিপথ হয়ে ভারত-চীনের মানস সরোবর যাত্রা পুনরায় চালু করার সিদ্ধান্ত ঘিরে সাম্প্রতিক নেপাল-ভারত উত্তেজনার কারণে এই সফর স্থগিত রেখেছে।

Banglabid

নয়াদিল্লি নতুন নেপালি সরকারের সঙ্গে আলোচনা ও ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনা নির্ধারণের উদ্দেশ্যে বিক্রম মিশ্রীকে পাঠানোর পরিকল্পনা করেছিল। তবে শেষ মুহূর্তে সফরটি স্থগিত হওয়ায় দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভারতীয় পক্ষ মিশ্রীর অন্যান্য ব্যস্ততার কথা উল্লেখ করে সফর স্থগিতের কথা জানিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ পররাষ্ট্রমন্ত্রীর নিচের পর্যায়ের বিদেশি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ না করার নীতি অনুসরণ করছেন। এর আগে মার্কিন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। একই কারণে বিক্রম মিশ্রীর সঙ্গেও বৈঠক না করার সিদ্ধান্ত নেন শাহ।

Reneta

এদিকে, ভারত ও চীনের মধ্যে লিপুলেখ গিরিপথ হয়ে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে কাঠমান্ডু। নেপালের দাবি, লিপুলেখ গিরিপথ, কালাপানি ও লিম্পিয়াধুরা ঐতিহাসিকভাবে নেপালের অংশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত বৃহস্পতিবার বলেন, সীমান্ত সংক্রান্ত যেকোনো অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত। তবে একতরফাভাবে ভূখণ্ড দাবি করাকে সঠিক পথ নয় বলেও মন্তব্য করেন তিনি।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর পাউদেল ছেত্রী বলেন, ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

তবে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর স্থগিত হলেও নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের দিল্লি সফর আপাতত নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। আগামী ১ জুন অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) সম্মেলনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঠমান্ডু সফর স্থগিতনেপালের প্রধানমন্ত্রীবলেন্দ্র শাহবিক্রম মিশ্রীভারতীয় পররাষ্ট্র সচিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘরের মাঠেও চেলসির কাছে পয়েন্ট হারাল লিভারপুল

পরবর্তী

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

পরবর্তী
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT