চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ০৯, মে ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার–এর শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা মেয়ের জন্য দোয়া চাইলেন তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভে এসে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শেই মেয়েকে দ্রুত দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

কায়সার হামিদ বলেন,“আমি নিজেও জানতাম না বাংলাদেশে লিভারের চিকিৎসা এত সীমিত। দেশের টপ ডাক্তাররা বোর্ড বসিয়ে আমাকে বলেছেন, কারিনাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। কারণ এখানে লিভার ট্রান্সপ্লান্টের কোনো পূর্ণাঙ্গ সেটআপই নেই।”

তিনি বিস্ময় প্রকাশ করে আরও বলেন,“এত হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্যখাতে খরচ হলো, আগের সরকার করেছে, বর্তমান সরকারও করছে। কিন্তু এত আধুনিক সময়ে এসে জানতে পারলাম, দেশের বড় বড় হাসপাতালেও নাকি লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা নেই! এটা সত্যিই হতাশাজনক।”

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা কায়সার। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার শরীরে হেপাটাইটিস এ ও ই শনাক্ত করেন, যা থেকে লিভার ফেইলরের জটিলতা তৈরি হয়েছে। প্রথমে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও শুক্রবার (৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন,“চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। আমি সবার কাছে শুধু দোয়া চাই। আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন।”

Reneta

এ সময় তিনি সাধারণ মানুষকেও লিভার স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। বলেন, “অনেকেরই ফ্যাটি লিভার থাকে, কিন্তু আমরা গুরুত্ব দিই না। এটা যেন না বাড়ে, সেদিকে সবার খেয়াল রাখা উচিত।”

প্রসঙ্গত, কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি অভিনয়েও প্রশংসা কুড়িয়েছেন কারিনা কায়সার। সবশেষ তাকে দেখা গেছে চরকি–এর অরিজিনাল ফিল্ম ৩৬২৪৩৬–এ। রেজাউর রহমান পরিচালিত এই ওয়েব ফিল্মে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনটেন্ট ক্রিয়েটরকায়সার হামিদকারিনা কায়সারচিকিৎসাফুটবলবাংলাদেশলিড বিনোদনসাবেক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

জুলাই ৩, ২০২৬

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT