চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ০৯, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। যত চিন্তা, এই ম্যাচকে ঘিরেই করার কথা ছিল তাদের। কিন্তু কোচের সঙ্গে দ্বন্দ্ব, তারপর দুই খেলোয়াড়ের মধ্যে মারামারি, যাদের মধ্যে একজনকে যেতে হলো হাসপাতালে, কাইলিয়ান এমবাপেকে বহিষ্কার করতে পিটিশন- দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ছাপিয়ে আলোচনায় ছিল এসব বিতর্কিত বিষয়। স্বাভাবিকভাবে ম্যাচের আগের দিন রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের মতামত জানার কৌতূহল ছিল সাংবাদিকদের মনে।

এল ক্ল্যাসিকোয় রোববার রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জয়ের খুব কাছে থেকে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন কাতালুনিয়ার ক্লাবটির কোচ ফ্লিক। সংবাদ সম্মেলনে কৌতূহলী সাংবাদিকদের হতাশ করে ফ্লিক বলেছেন, ‘আমাদের খেলতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে। আমি সেটাই দেখতে চাই। দল হিসেবে আমরা দুর্দান্ত মৌসুম কাটিয়েছি এবং কালও সেটা দেখতে চাই আমি।’

Banglabid

‘আমরা ঘরের মাঠে জিততে চাই। আমাদের চমৎকার দল আছে এবং ভক্তরাও আমাদের পেছনে থাকবে। এটা তাদের জন্যও ক্লাসিকো। তারাও জিততে চাইবে। এটাই একমাত্র স্বাভাবিক। দিন শেষে এল ক্ল্যাসিকো সবার জন্য গুরুত্বপূর্ণ, তাদের জন্য ও আমাদের জন্যও।’

ফ্লিক রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে মুখে কুলুপ এঁটে রাখলেও তাকে জোরাজুরি করা হলো এক পর্যায়ে। শেষপর্যন্ত মুখ খুললেন তিনি, ‘এটা সারা বিশ্বেই হয়ে থাকে। শুধু রিয়ালে নয়। আমি একটু আশ্চর্য হয়েছিলাম। কিন্তু আমি কিছু মনে করিনি। এটা আমার ক্লাব নয়, আমার দল নয়। এটা নিয়ে আমার ভাবার কিছু নেই।’

লা লিগায় রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা রোববার রাতের ম্যাচে জয় পেলে বা ড্র করলেই লিগ শিরোপা নিশ্চিত করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনারিয়াললা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফিরে গেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন, যা জানাচ্ছেন শীর্ষ নৌ কর্মকর্তা

আগস্ট ১৬, ২০২৬

‘ম্যান অব দ্য ম্যাচ’ তো পুরো বাংলাদেশ দল

আগস্ট ১৬, ২০২৬

চ্যালেঞ্জ গ্রহণ, উপভোগের মন্ত্র ও ‘বাইরের হৈচৈ’ পাত্তা না দেয়া এক সাফল্য

আগস্ট ১৬, ২০২৬

‘মিশন ডিডিএলজে’তে পাবেন শাহরুখের সিনেমার অনুপ্রেরণা’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ওমরাহ ভিসা বিষয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT