চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ০৯, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ঠিক তার উল্টো পরিস্থিতি। দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতে মলিন ছিলেন তাসকিন আহমেদ-নাহিদ রানা। ফলে দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এর জন্য অবশ্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে ১৭৯ রান তুলেছে পাকিস্তান। ২৩৪ রানে পিছিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন তারা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সেখানে জানান, আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকত বাংলাদেশ।

বলেছেন, ‘সকালে পাকিস্তান ভালো বোলিং করছে। আমাদের পার্টনারশিপ হওয়াটা খুব কঠিন ছিল। আরেকটা ভালো পার্টনারশিপ হতে পারলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু দিন শেষে আমরা ৪০০ রান পার করেছি। আমার মনে হয়, আরও ৫০-৬০ রান করলে আমাদের জন্য অনেক ভালো হতো। কিন্তু বোলিংটা….. আমরা একটু এলোমেলো বল করছি আজকে।’

Banglabid

পাকিস্তানের দ্রুত রান তোলার কারণ হিসেবে এলোমেলো বোলিংকে দায়ী করছেন সালাউদ্দিন। বলেছেন, ‘আসলে ব্যাটিং করাটা অনেক সময় সহজ যখন আপনি বাজে বল করবেন। তখন ব্যাটিং করা অনেক সহজ। বোলিংটা আসলে খুব সহজ কাজ না। আমরা একটু এলোমেলো বল করে ফেলেছি, এই কারণে হয়তো রান টা খুব দ্রুত উঠে গেছে। কিন্তু আমরা যদি হয়তো ভালো চ্যানেলে বল করতাম তাহলে হয়তো এত রান উঠত না।’

পাকিস্তানের ৪৬ ওভারের ইনিংসে ২৫ ওভার বোলিং করেছেন টাইগার পেসাররা। পেস সহায়ক উইকেট হলেও কোনো উইকেটের দেখাই পাননি তারা। সালাউদ্দিন বলেন, ‘যখন উইকেটে ঘাস থাকে তখন বোলারদের উত্তেজিত হওয়ার সুযোগ থাকে। আমার মনে হয় ওখানেই আমরা ভুলটা করেছি। আমাদের ভালো জায়গায় বল করাটা খুব বেশি জরুরি ছিল সেখানে হয়তো আমরা ভুলটা করেছি।’

তবে ৫ দিনের ম্যাচ যেহেতু, শান্ত-মিরাজদের ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ দেখছেন সালাউদ্দিন। তার মতে, ‘এটা টেস্ট ক্রিকেট ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ আছে। আজকে আমরা এটা নিয়ে পর্যালোচনা করব, আসলে কোথায় বল করতে হবে এই উইকেটে, কোন জায়গায় করলে ব্যাটারকে আরও বেশি সমস্যায় ফেলতে পারব, হয়তোবা আমরা কালকে আবার ভালোভাবে ফিরতে পারব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিননাহিদপাকিস্তানবাংলাদেশমিরপুর টেস্টলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু খাবারে নয়, শরীরের যত্নেও হলুদের রয়েছে নানা গুণ!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT