চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাসনের দেয়াল পেরিয়ে কানে পানাহি, কান্নাভেজা প্রিমিয়ার

২২ বছর পর কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ইরানি নির্মাতা জাফর পানাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২১, মে ২০২৫
বিনোদন
A A
চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি প্রায় ২২ বছর পর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ -এর প্রিমিয়ারে লালগালিচায় দেখা যায় এই প্রখ্যাত পরিচালককে।

তেহরান সরকার ১৫ বছর ধরে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সর্বশেষ তিনি কানে উপস্থিত ছিলেন ২০০৩ সালে। যখন তার বিখ্যাত চলচ্চিত্র ‘ক্রিমসন গোল্ড’ ‘আঁ সার্তে রিগা’ বিভাগে প্রদর্শিত হয়েছিল।

প্রিয়জনের জন্য শ্রদ্ধা জানাচ্ছেন শিল্পী, কালো পোশাক পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ ৬৪ বছর বয়সী পানাহির সঙ্গে এবার কানে ছিলেন তার স্ত্রী, কন্যা ও ছবির প্রধান অভিনেতা বাহিদ মোবাস্সেরিসহ অন্যান্য কলাকুশলীরা।

২০১০ সালে ‘প্রথা বিরোধী প্রচারণা’র অভিযোগে ইরানের আদালত পানাহির ওপর ২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ ও বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে। যদিও এখন তার বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা নেই এবং কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাও নেই বলে জানিয়েছেন চলচ্চিত্রটির এক মুখপাত্র।

চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ প্রিমিয়ারে দর্শকদের আবেগময় অভ্যর্থনায় কান্নায় ভেঙে পড়েন পানাহি। চলচ্চিত্রটি উৎসর্গ করেন ইরানে নিষিদ্ধ ঘোষিত সব নির্মাতা, বিশেষ করে সেইসব নারী পরিচালক ও অভিনেত্রীদের, যারা নারীর অধিকারের দাবিতে আন্দোলনকারী কর্মীদের পাশে ছিলেন।

‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ ছবিতে দেখা যায় বাহিদ নামের এক ব্যক্তিকে, যিনি একদিন অপহরণ করেন একটি কৃত্রিম পা-ওয়ালা লোককে, যিনি দেখতে হুবহু তার পুরনো নির্যাতনকারীর মতো। অতীতের সেই নির্যাতনের প্রমাণ পেতে তিনি অন্য বন্দিদের সঙ্গে যোগাযোগ করেন এবং সিদ্ধান্ত নিতে চান কী করবেন এই ব্যক্তির সঙ্গে।

Reneta

এই ছবিটি যেন শুধুই একটি দুর্ঘটনা নয়—বরং প্রতিরোধ, স্মৃতি ও ন্যায়বিচারের এক গভীর মানবিক দলিল।

নির্বাসনের দৃশ্যে একজন পুরুষ দাঁড়িয়ে, অন্য দুজন বসে, একটি গাড়ির পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ
পানাহির ছবির একটি দৃশ্য

জাফর পানাহি এর আগে ১৯৯৫ সালে ‘দ্য হোয়াইট বেলুন’ চলচ্চিত্রের জন্য কানের ক্যামেরা দ’ওর এবং ২০১৫ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘ট্যাক্সি’ ছবির জন্য গোল্ডেন বিয়ার পুরস্কার লাভ করেন।

তিনি জানান, নিষেধাজ্ঞা উঠে গেলেও তাকে এখনও গোপনে এবং আইনের বাইরে থেকেই সিনেমা নির্মাণ করতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্টইরানি নির্মাতাকান চলচ্চিত্র উৎসবজাফর পানাহিপ্রিমিয়ারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

আগস্ট ১, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT