বিনোদন

‘ভালো থেকো’ নির্মাতা গৌতমের প্রয়াণ

যার হাত ধরে সিনেমায়, সেই নির্মাতার প্রয়াণে কলকাতায় ছুটে আসছেন বিদ্যা বালান

নির্মাতা গৌতমের ছবি, স্মরণে শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা গৌতমের ছবি, যিনি সম্প্রতি প্রয়াণ করেছেন, তার স্মরণে এই ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরিচালক, নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার আর নেই। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিলো ৮০ বছর।

পরিচালকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার হঠাৎই তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাস্তাতেই মৃত্যু হয় পরিচালকের।

পরিচালক গৌতম হালদারের হাত ধরেই বড় পর্দায় পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘ভালো থেকো’। ছবিটি সেরা সিনেমাটোগ্রাফি ও অডিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিল।

নিজের প্রথম ছবির নির্মাতার মৃত্যুর খবরে শোকার্ত বিদ্যা। শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই থেকে কলকাতায় আসছেন বলেই খবর আনন্দ বাজারের।

শুধু সিনেমা পরিচালনাই নয় নাট্য ব্যক্তিত্ব হিসেবেও বিশেষ খ্যাতি ছিল গৌতম হালদারের। প্রায় ৮০টি নাটকের নির্দেশনা দিয়েছিলেন তিনি। সম্প্রতি তার নির্দেশনায় হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ যেখানে নন্দিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন চৈতি ঘোষাল।

বিষয়:অভিনয় কলকাতা বলিউড বিদ্যা বালান ভালো থেকো সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…