চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টোপথে যান ও অননুমোদিত সড়কে রিকশা চলাচল বন্ধে ডিএমপির নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ
ঢাকা মহানগরীতে যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, প্রায়ই রিকশা ও ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে উল্টোপথে চলাচল করে, যা যানজটের পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে যাত্রীরাই রিকশা চালকদের উল্টোপথে চলতে উৎসাহিত করেন। এছাড়া রাজধানীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে রিকশার অনুমোদন নেই, সেসব সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়।
এছাড়া মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। উল্টোপথে চলাচলের ফলে শুধু যানজটই বৃদ্ধি পায় না, বরং ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে, যা সরকারি কাজে বাধা প্রদান এবং ফৌজদারি অপরাধের শামিল।
এমনকি সরকারি যানবাহন এবং বিভিন্ন পেশাজীবী পরিচয়সংবলিত যানবাহনও উল্টোপথে চলাচল ও সড়কে অবৈধ পার্কিংয়ের মাধ্যমে যানজট সৃষ্টি করছে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের উল্টোপথে চলাচলের কারণে গ্রেফতার ও আদালতে পাঠানোর ঘটনাও ঘটেছে।
এমতাবস্থায়, রিকশা, মোটরসাইকেল, সিএনজি চালকসহ সব যানবাহন চালকদের উল্টোপথে চলাচল না করার নির্দেশ দিয়েছে ডিএমপি। যাত্রীদেরও ঝুঁকিপূর্ণ যানবাহনে ভ্রমণ না করা এবং চালকদের অননুমোদিত সড়কে প্রবেশে উৎসাহিত না করার অনুরোধ করা হয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে অযাচিত বাকবিতণ্ডা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি হুঁশিয়ারি দিয়েছে, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাফিক পুলিশট্রাফিক সহায়তাকারী গ্রুপডিএমপিরাস্তায় আইন প্রয়োগে বাধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT