চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পাচ্ছে ডিপজল-মিশার প্রথম ওয়েব সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
ডিপজল ও মিশার প্রথম ওয়েব সিরিজের জন্য ছবি, দুই অভিনেতা আলাদা আলাদা দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজল ও মিশা সওদাগর দুজনেই সিনেমার ‘মন্দ মানুষ’, সিনেমায় তাদের উপস্থিতি মানেই যেন দর্শকদের নড়েচড়ে বসা। দীর্ঘদিন এই দুই খল অভিনেতাকে একসঙ্গে দেখা যায় না। তবে এবার তারা মুখোমুখি হয়ে একসঙ্গে স্ক্রিনে আসছেন কাবাডি নামে একটি ওয়েব সিরিজে। সম্প্রতি প্রকাশ হয়েছে এর ট্রেলার।

ট্রেলারে তাদের উপস্থিতিতে এক ভিডিওকে ঘিরে নানা রহস্যের জট দেখা গেছে। সিরিজটি নির্মাণ করেছেন প্রায় দেড় শতাধিকেরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করা রুবায়েত মাহমুদ। এটি তার প্রথম ওয়েব সিরিজ।

নির্মাতা রুবায়েত মাহমুদ জানান, সিরিজটি কমেডি থ্রিলার ঘরানার। চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজ এর রহস্য নিয়ে নির্মিত। এর সাথে জড়িয়ে আছে দশ কোটি টাকার কোন অজানা সম্পর্ক।

Banglabid

তিনি আরও বলেন, দর্শকরা বেশ মজা পাবেন। আর গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাত শিল্পীকে (ডিপজল ও মিশা সওদাগর) রেখেছি। তারা দুজন এক কথায় দুর্দান্ত।

কোয়াইট অন সেটের প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক সেতু মাহমুদের তত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। ওয়েব সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ।

আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ। চলতি সপ্তাহেই ওয়েব সিরিজটি বায়োস্কোপে মুক্তি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজডিপজলমিশা সওদাগর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় শনাক্ত ১০

পরবর্তী

বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল: নৌপরিবহন প্রতিমন্ত্রী

পরবর্তী
নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলার উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Cricket player in red uniform batting on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব ঝড়ে বরিশালের বড় সংগ্রহ

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT