বিনোদন

রাহাত ফতেহ আলীর কনসার্টে উপস্থাপনায় দীপ্তি, নিচ্ছেন না পারিশ্রমিক

দীপ্তি উপস্থাপনায় রাহাত ফতেহ আলীর কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“resize”:1,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে আগামী শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট অনুষ্ঠিত হবে।

দেশের শিল্পী ছাড়াও যেখানকার মূল আকর্ষণ হিসেবে বিনা পারিশ্রমিকে গাইবেন পাকিস্তানি বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। আর এই কনসার্টে উপস্থাপনা করতে যাচ্ছে আলোচিত দীপ্তি চৌধুরী।

তিনি জানান, বিনা পারিশ্রমিকে আন্তর্জাতিক এই কনসার্টের উপস্থাপনা করবেন। দীপ্তি বলেন, এটি শুধু কনসার্ট নয়, এখান থেকে অর্জিত অর্থ যাবে জুলাই বিপ্লবে আহতের সহায়তায়। এই আয়োজনে আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না। এতে করে কাজটির মাধ্যমে এই মহতী উদ্যোগের অংশীদার হতে পারবো বলে মনে করি।

এর আগে একাধিক বহু কনফারেন্স কিংবা শো-এর উপস্থাপনা করলেও আন্তর্জাতিক কনসার্টে প্রথম উপস্থাপনা করতে যাচ্ছেন দীপ্তি চৌধুরী।

আয়োজক স্পিরিট অব জুলাই কর্তৃপক্ষ জানায়, ছাত্র-জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তার জন্য এই কনসার্টের টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আগামী ২১ ডিসেম্বর বসবে জমকালো এ গানের আসর।

কনসার্টে আরও গান গাইবে জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরেও র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে।

বিষয়:কনসার্ট দীপ্তি দীপ্তি চৌধুরী রাহাত ফতেহ আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…