চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ পূর্বাহ্ণ ১০, মে ২০২৩
বিনোদন
A A

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন মনোয়ার হোসেন ডিপজল। এ বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আগামী মেয়াদে শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন।

মঙ্গলবার আমিনবাজারে নিজ বাড়িতে চ্যানেল আই অনলাইনকে ডিপজল জানান, শিল্পী সমিতি নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা কেলেঙ্কারীর মতো। বিশেষ করে নির্বাচিত সহসভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।

মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ শিল্পীরা সবাই জানে। আমি নির্বাচনে ভোট পেলে পাবো, না পেলে না পাবো। তবে আমি অবশ্যই সভাপতি পদে নির্বাচন করবো।

তার সঙ্গে কে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, সেটাও ঠিক করে ফেলেছেন বলে জানান এই খল-অভিনেতা। তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে কাকে রাখবো ঠিক করে ফেলেছি। এতো আগে নামটা জানাতে চাই না। তবে আমি আগামী নির্বাচনের জন্য সবকিছু গুছিয়ে নামছি।

শিল্পী সমিতির বর্তমান কমিটির সভাপতি ও সেক্রেটারি আছেন ইলয়াস কাঞ্চন এবং নিপুণ। সাথে আছেন রিয়াজ, ফেরদৌস, সাইমন, নিরব, জেসমিন, আরমানসহ অনেকে।

এই কমিটির কড়া সমালোচনা করলেন ডিপজল। বললেন, তারা হিন্দি ছবি আসার পক্ষে ১০ পারসেন্ট কমিশনের দিকে চলে গেছে। আর কোনো কাজে দেখা যায় না। প্রতিবার মিলনমেলার মাধ্যমে ইফতার পার্টির আয়োজন করা হয় সেটাও তারা করলো না। প্রতিবছর যেহেতু হয় এবারও করা উচিত ছিল।

Reneta

মুক্তির অপেক্ষায় আছে ডিপজলের চারটি ছবি। আগামী ঈদে যে কোনো একটি ছবি তিনি মুক্তি দিতে চান। এরপর প্রতিমাসে একটি ছবি মুক্তি দেবেন জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঞ্চনজায়েদডিপজলনিপুননিরবলিড বিনোদনশিল্পী সমিতিসাইমনসিনেমাসুচরিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনা সেতু এলাকায় হবে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

আগস্ট ৪, ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দল এখনো নাম দেয়নি, ১২ সদস্য নিয়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

আগস্ট ৪, ২০২৬

আব্দুল্লাহর সেঞ্চুরি-বাবরের ৮৬, ব্যাটে নির্ভার পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT