চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-বাংলাদেশের যৌথ স্বপ্নের কথা জানালেন দিনেশ ত্রিবেদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১১, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A

ভারতের বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তার দায়িত্ব গ্রহণের আগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতিবিজড়িত নেতাজি ভবনে গিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন। দায়িত্ব গ্রহণের ঠিক আগে এই সফরে তিনি নেতাজির আদর্শ ও ভারত-বাংলাদেশের যৌথ স্বপ্নের কথা তুলে ধরেন।

আজ (১১ জুন) বৃহস্পতিবার একটি এক্স পোস্টে সংবাদ মাধ্যম এএনআই জানিয়েছে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতিবিজড়িত নেতাজি ভবনে উপস্থিত হয়ে ত্রিবেদী বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই এলাকায় আমার শৈশব কেটেছে। নেতাজি ভবন থেকে মাত্র ৪০০ গজ দূরে আমি বড় হয়েছি।

তিনি আরও বলেন, নেতাজি আবেগ ও মূল্যবোধ আমাদের মধ্যে গেঁথে দিয়েছেন। নেতাজি ভবনে আসার চেয়ে ভালো কিছু আমার জন্য হতে পারে না। আমরা শুধু সীমান্ত দিয়ে নয়, বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও যুক্ত। আমাদের গণতন্ত্রের সাধারণ স্বপ্ন রয়েছে।

Banglabid

দিনেশ ত্রিবেদী ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বলেন, শুধু ভারতের ১৪০ কোটি মানুষ নয়, আরও ২০ কোটি বাংলাদেশের মানুষ মিলিয়ে ১৬০ কোটি মানুষের জন্য যা ভালো হবে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশের মানুষ হিসেবে আমি নিশ্চিত করব যে আমরা একসঙ্গে কাজ করে সফল হব।

তিনি আশা প্রকাশ করেন যে, উভয় দেশের মানুষের সাধারণ স্বপ্ন বাস্তবায়নে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। উল্লেখ্য, দিনেশ ত্রিবেদী শীঘ্রই ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেবেন। তাই তার এই বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনেশ ত্রিবেদীভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT