চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিলজিতের এক সংগীত সফরেই আয় ৯৪৩ কোটি টাকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের মুকুটে জুড়ল নতুন এক পালক। ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠান করেছিলেন পাঞ্জাবি শিল্পী। সেই সংগীত সফরের নাম ছিল ‘দিল-লুমিনাতি ট্যুর’।

জানা গেছে, যে পরিমাণ আয় দিলজিতের এই সংগীত সফরের হয়েছে, তা ভারতের মঞ্চ অনুষ্ঠানের ক্ষেত্রে প্রথম।

২০২৪ সালে ২৬ অক্টোবর দিল্লি থেকে এই সংগীত সফর শুরু করেছিলেন দিলজিৎ। এরপর ১৫ নভেম্বরে হায়দরাবাদে, ১৭ নভেম্বরে অহমেদাবাদে, ২২ নভেম্বর লখনৌতে এবং ২৪ নভেম্বর পুণেতে অনুষ্ঠান করেছিলেন দিলজিৎ। পরবর্তীতে ৩০ নভেম্বর কলকাতা, ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে, ২৩ ডিসেম্বর চণ্ডীগড়ের সফর শেষ করে ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠান করেছিলেন শিল্পী।

এই ৯টি শহরে অনুষ্ঠান করে মোট ৯৪৩ কোটি টাকা আয় করেন দিলজিৎ দোসাঞ্জ। যা এখন পর্যন্ত সংগীত সফরের মাধ্যমে  আয় করেননি অন্য কোন শিল্পী। সরাসরি অনুষ্ঠানের টিকিট বিক্রি করে ২৭৬ কোটি টাকা আয় করেছে দিলজিতের এই সংগীত সফর। সেই সঙ্গে অন্য স্পনসর ও পরোক্ষ মাধ্যমে বাকি আয় হয়েছে এই অনুষ্ঠানের। দিলজিতের অনুষ্ঠানে মোট ৩,২০,০০০ টিকিট বিক্রি হয়েছিল বলে জানা যাচ্ছে।

শুধু টিকিট বিক্রিই নয়। দিলজিতের অনুষ্ঠানের জন্য দেশের পর্যটনও লাভবান হয়েছে। ৩৮ শতাংশ শ্রোতারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। তাদের মধ্যে ২০ শতাংশ শ্রোতা ভিন্নরাজ্য বা অন্য শহরে গিয়ে হোটেলে গিয়ে থেকেছেন। এই ভাবে পর্যটনেও লাভ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাজনপ্রিয় পাঞ্জাবি গায়কদিলজিৎ দোসাঞ্জপাঞ্জাবি শিল্পী
শেয়ারTweetPin1

সর্বশেষ

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT