চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল ‘অ্যারাইভাল কার্ড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড। দেশটিতে প্রতিবছর বহু পর্যটক ভ্রমণ করে থাকেন। তবে আগামী ১ মে থেকে ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ‘অ্যারাইভাল কার্ড’।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড (টিএটি), যা আগামী মে মাস থেকে কার্যকর হবে।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ সংস্থা দেশটির পর্যটন শিল্পের প্রচার এবং পরিবেশ রক্ষায় দায়িত্ব পালন করে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে বাতিল হওয়া টিএম সিক্স অ্যারাইভাল ফর্মের আধুনিক সংস্করণ হিসেবে এই ডিজিটাল কার্ড ফিরিয়ে আনা হচ্ছে।

ওয়েবসাইটে দেওয়া নির্দেশনায় ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড বলেছে, থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ১ মে থেকে আকাশপথে, স্থলপথে বা সমুদ্রপথে থাইল্যান্ডে আসার আগেই থাই নাগরিক নন এমন সকলকে অনলাইনে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) পূরণ করতে হবে।

এতে আরো বলা হয়, নতুন এই ডিজিটাল ব্যবস্থা অভিবাসন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ এবং আরো নিরাপদ করে তুলবে। এখন থেকে আর কাগজের ফর্মের প্রয়োজন নেই।

Reneta

নির্দেশনায় বলা হয়েছে, থাইল্যান্ডে আসার আগে তিন দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আবেদন করতে হবে এখানে https://tdac.immigration.go.th । এই ফরমে ভ্রমণকারীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের সময়কাল এবং থাকার জায়গার বিবরণ দেওয়া বাধ্যতামূলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যারাইভাল কার্ডথাইল্যান্ডথাইল্যান্ড ভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT