চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বরবাদ’ এর প্রথম গান, ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ান!

কম সময়ে মিলিয়ন ভিউ ছাড়াও সংগীত বিভাগে দেশে এই মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘দ্বিধা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৫
বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষ প্রেমের মুহূর্তে একে অপরের হাতে হাত রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে এসেছে ‘বরবাদ’ সিনেমার প্রথম গান দ্বিধা! প্রেমে পড়ায় অনুভূতিতে রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স!

ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শুক্রবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব ও গায়ক প্রীতমের ইউটিউবে উন্মুক্ত হয়।

সঙ্গে সঙ্গে দর্শকরা হুমড়ি খেয়ে গানটি উপভোগ করতে থাকেন। তারা বলছেন, চলতি বছরের সেরা গান হতে পারে এটি! বিশেষ করে গানে শাকিবের লুক দেখে ক্রাশ খাওয়ার কথা লিখেছেন সিনেপ্রেমীরা।

কেউ বলছে, দিনদিন যেন শাকিবের বয়স কমে যাচ্ছে। সেইসঙ্গে গানের শাকিবের লুক দেখে অনেকেই বলছেন, বলিউডের নায়কদের চেয়েও তাকে সুদর্শন লাগছে!

এদিকে গান প্রকাশের আঠারো ঘণ্টার মধ্যে প্রীতমের ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে ১ মিলিয়ন! শুধু তাই নয়, সংগীত বিভাগে দেশে এই মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষেও জায়গা করে নিয়েছে গানটি!

‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শাহরিন আক্তার সুমির প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু।

Reneta

কিছুদিন আগের ‘বরবাদ’টিজার প্রকাশিত হয়েছে, যা দেখে প্রশংসা করেছেন সাধারণ দর্শক। সবমিলিয়ে বলা যায়, প্রতিবারের মত ঈদেও বরবাদ দিয়ে বাজিমাৎ করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকাগানট্রেন্ডিংদ্বিধাপ্রীতম হাসানফজলুর রহমান বাবুবরবাদমিশা সওদাগরযীশু সেনগুপ্তলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT