চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকার ‘নারীবাদ’ নিয়ে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ন ২৭, মে ২০২৫
বিনোদন
A A

সম্প্রতি জানা গেছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তার জায়গায় ইতোমধ্যেই এন্ট্রি নিয়েছেন তৃপ্তি দিমরি। কিন্তু তার আগেই নাম না করে এদিন দীপিকা পাডুকোনকে একহাত নিলেন সন্দীপ। ‘অ্যানিমেল’ খ্যাত পরিচালকের একটি টুইট দেখে অন্তত তেমনটাই মনে করছেন নেটিজেনরা।

তিনি দীপিকার নোংরা পিআর এবং জুনিয়রদের ছোট করা নিয়েও অভিনেত্রীকে কটাক্ষ করেছেন বলে মনে করেছেন অনেকে। শুধুই কি তাই, প্রশ্ন তুলেছেন তার ফেমিনিজম নিয়েও।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার করা একটি টুইটে লেখেন, ‘আমি যখন কোন অভিনেতাকে কোন গল্প বলি আমি তার উপর ১০০ শতাংশ বিশ্বাস করি, বিশ্বাস রেখেই বলি। সেখানে না বলা একটি নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকে দুজনের মধ্যে। এটা করে বুঝিয়ে দিলে যে তুমি মানুষ হিসেবে কেমন। একজন তরুণ অভিনেতাকে খাটো করে, আবার ছবির গল্প ফাঁস করে দিলে? তোমার নারীবাদ বুঝি এটাকে সমর্থন করে?

শুধু তাই নয়, তিনি এদিন অভিনেত্রীর উদ্দেশ্যে কটাক্ষ কিরে তাকে বলেন স্টোরি লাইন কেন, গোটা গল্পই যেন তিনি ফাঁস করে দেন ‘স্পিরিট’ ছবির। এই বিষয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা লেখেন, “চিত্র পরিচালক হিসেবে আমি আমার বছরের পর বছরের কঠিন পরিশ্রম লাগাই আমার কাজ, শিল্প, আমার জন্য। সিনেমা বানানোটাই আমার কাছে সব কিছু। তুমি বুঝবে না। তুমি এটা কখনই বুঝবে না।”

আলোচিত এই পরিচালক এসময় দীপিকাকে উদ্দেশ্য করে আরো বলেন, “এক কাজ করো বরং, পরের বার গোটা গল্পটাই বলে দিও। কারণ আমার এতে কিছু যায় আসে না। নোংরা পিআর গেম যত। আমি এই কথাটা বিশ্বাস করি যে হিংসুটে মানুষরা রাগ খুঁজে বের করার জন্য অনেক কিছুই কর থাকে।”

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে খবর, দীপিকা পাডুকোন ‘স্পিরিট’ থেকে বেরিয়ে গেছেন। সূত্রের খবর, অভিনেত্রীর বেশ কিছু শর্ত যেমন দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের একটি শতাংশ দাবি। আর এতেই পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়।

Reneta

যদিও বিষয়টি শুরুতে গুজবে খবর বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত সন্দীপ রেড্ডির টুইটের পর বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'অ্যানিম্যাল'তৃপ্তি দিমরিদীপিকা পাড়ুকোনবলিউড জনপ্রিয় অভিনেত্রীস্পিরিট
শেয়ারTweetPin

সর্বশেষ

রোববার থেকে জরুরি ভিত্তিতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

এপ্রিল ৪, ২০২৬

আমরা কবে শিক্ষিত হব?

এপ্রিল ৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

এপ্রিল ৪, ২০২৬

যুদ্ধ বন্ধে পাকিস্তানের উদ্যোগ ব্যর্থ

এপ্রিল ৪, ২০২৬

আর্টেমিস-২ মিশন থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে নাসা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT