বিনোদন

স্ট্রোক করেছিলেন, তবে এঞ্জেল নূর বললেন ‘আতঙ্কিত হবেন না’

প্রকৃতির মাঝে বসে থাকা যুবকের ছবি, শান্ত ও contemplative mood. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতির মাঝে একাকী যুবক বসে আছেন, চারপাশে গাছপালা ও প্রাকৃতিক দৃশ্যের মাঝে শান্ত পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গানের কাভার করে পরিচিতি পাওয়া এঞ্জেল নূর অসুস্থ। খবর ছড়ায়, স্ট্রোক করেছেন তিনি। স্বভাবতই তার এমন খবরে শঙ্কিত বর্তমান প্রজন্মের অনুরাগীরা।

কী হয়েছিলো নূরের? জানা যায়, গেল রবিবার রাতে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এর পর থেকে কথা বলতে জটিলতা তৈরি হয়। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে আগের চেয়ে সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে অনুযায়ি চলছে।

এদিকে তার স্ট্রোক করার খবরে ছড়ায় নানান বিভ্রান্তিকর তথ্য। এ বিষয়ে অনুরাগীদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে নিজেই বৃহস্পতিবার একটি পোস্ট করেন নূর।

লিখেন,“আমি অসুস্থ ছিলাম। এখন আমি সম্পূর্ণ ঠিক আছি। আলহামদুলিল্লাহ। দয়া করে আতঙ্কিত হবেন না। আমার জন্য দোয়া করবেন।”

তবে তিনি জানান, এ সমস্যা এবারই প্রথম নয়, বছরখানেক আগেও একবার মাইল্ড স্ট্রোক করেছিলেন তিনি।

কাভার করে জনপ্রিয়তা পেলেও নূরের গাওয়া প্রথম একক গান ‘যদি আবার’ শ্রোতাদের মাঝে সাড়া ফেলে। শুধু তাই নয়, ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং এক্স হ্যান্ডলে প্রশংসা করে গানটি শেয়ারও করেছিলেন।

বিষয়:গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…