ফুটবল

এল ক্ল্যাসিকোর আগে একে অন্যের প্রশংসায় মাতলেন দুই কোচ

এল ক্ল্যাসিকোর আগে একে অন্যের প্রশংসায় মাতলেন দুই কোচ

রোববার রাতে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখির আগে উত্তাপ ছড়াচ্ছে বেশ। তবে একে অন্যকে বেশ সমীহ করছেন দুই দলের কোচ। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের প্রশংসা করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো। ব্যতিক্রম নন ফ্লিকও।

বার্সা কোচকে নিয়ে মরিনহো বলেছেন, ‘আমরা এমন একটি দলের কথা বলছি যাদের অনেক প্রতিভা রয়েছে। একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলা আর তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলার মধ্যে পার্থক্য তো থাকেই। ফ্লিক একজন দারুণ কোচ, চমৎকার কাজ করছেন। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক মরিনহোকে নিয়ে বলেন, ‘আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। যখন কেউ দীর্ঘ সময় ধরে এই পর্যায়ের দলগুলোকে কোচিং করান এবং ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেন, তখন সেটিই তার যোগ্যতার প্রমাণ। তিনি যে ক্লাবেই কাজ করেছেন, সেখানেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।’

বিষয়:এল ক্ল্যাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ হোসে মরিনহো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…