চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি মারিয়াদের হারিয়েও চেলসি কোচের অভিযোগ, শেষ আটে পালমেইরাস

ফিফা ক্লাব বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ২৯, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় দুই ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও বোতাফোগো মুখোমুখি হয়েছিল। বোতাফোগোকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে পালমেইরাস। আর পর্তুগালের ক্লাব বেনফিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি।

শেষ ষোলোর প্রথম খেলায় নির্ধারিত সময় গোলশূন্য ছিল দুদলের। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে ম্যাচের একমাত্র গোলটি করেন পাওলিনহো। ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম দল হিসেবে আসরের কোয়ার্টার ফাইনালে ওঠে পালমেইরাস। আর আসরের শেষ ষোলোতে প্রথম ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে বাদ পড়ে বোতাফোগো।

দিনের অপর ম্যাচে ডি মারিয়াদের ৪-১ গোলে হারিয়েছে চেলসি। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে ১০৮, ১১৪ ও ১১৭ মিনিটে তিনটি গোল করে চেলসি। কোয়ার্টার ফাইনালে তারা লড়বে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে।

Banglabid

অবশ্য ম্যাচ নিয়ে অভিযোগের শেষ নেই চেলসি কোচ এনজো মারেসকার। আবহাওয়া নিয়ে বলেছেন, ‘৮৫ মিনিট পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। তারপর বিরতি আসলো এবং সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমার কাছে ব্যক্তিগতভাবে এটাকে ফুটবল মনে হয় না।’

‘ইতিমধ্যেই তারা সাত, আট, নয়টি খেলা স্থগিত করেছে। আমার মনে হয় এটা রসিকতা, সত্যি বলতে এটা ফুটবল নয়। এটা আমাদের জন্য নয়। আমি বুঝতে পারছি যে নিরাপত্তার কারণে আপনাকে খেলা স্থগিত করতে হবে। কিন্তু যদি আপনি সাত, আটটি খেলা স্থগিত করেন তাহলে এর অর্থ সম্ভবত এই প্রতিযোগিতাটি আয়োজন করার সঠিক জায়গা নয় এটি।’

৫ জুলাই থেকে শুরু হবে শেষ আটের লড়াই। প্রথম প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের পালমেইরাসের বিপক্ষে খেলবে ইংল্যান্ডের চেলসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি মারিয়াপালমেইরাসবেনফিকাবোতাফোগোব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছবি: সংগৃহীত।

বিদায়ের সময় কী বললেন ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদক?

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

আগস্ট ১৪, ২০২৬
এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত।

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT