চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধুরন্ধর’র ফার্স্ট লুকে নজর কাড়লেন রণবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৫
বিনোদন
A A

৪০-এ পা দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে জন্মদিনের আগের রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সব পোস্ট ডিলিট করে দিয়েছিলেন নায়ক। আর তারপরই জন্মদিনে দিলেন বড় চমক।

ঘোষণা দিলেন পরবর্তী ছবি ‘ধুরন্ধর’এর। সঙ্গে প্রকাশ্যে আনলেন আসন্ন ছবিটির প্রথম লুক। ভিডিওটিতে তাকে একদম অন্য অবতারে দেখা গেছে। এই লুক দেখে তার ভক্তরাও রীতিমতো অবাক।

রবিবার (৬ জুলাই) রণবীর তার ইনস্টাগ্রামে ছবিটির প্রথম লুকের ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা নরক উঠবে (আগুনের ইমোজি)। ‘দ্য আননোন ম্যান’-এর আসল গল্প সামনে আসবে।’

ভিডিওটির শুরুতে দেখা যায় রণবীর একটি আলো আঁধারি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেখানে আবহে ভেসে আসছে তার কন্ঠস্বর। তারপরই ভয়ঙ্কর অবতারে হাজির হন নায়ক। তার রক্তাক্ত মুখ, লম্বা চুল এবং গাল ভর্তি লম্বা দাড়ি। তাকে সিগারেট ধরাতে দেখা যায়। ভিডিওটিতে দারুণ অ্যাকশন এবং রণবীরের চরিত্রটিকে নানা অ্যাকশনের দৃশ্য দেখা গেছে।

ভিডিওটিতে রণবীরের প্রথম লুক দেখে ভক্তরা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন ভক্ত কমেন্ট করেছেন, ‘অবশেষে তার কামব্যাক হবে।’ আর একজন লেখেন, ‘এটা আগুন।’ আরও অনেক ভক্ত ছবিটির সুর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এদিন ছবিটির মুক্তির তারিখও নির্মাতাররা জানিয়েছেন। চলতি বছরের ৫ ডিসেম্বর ছবি মুক্তি পেতে চলেছে। অর্থাৎ ছবিটি প্রভাসের ‘দ্য রাজাসাব’-এর সঙ্গেই মুক্তি পাবে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এ রণবীর সিং ছাড়াও আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ধুরন্ধর'ফার্স্ট লুকরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি: বিকল্প কোনো রুট কি উপসাগরীয় তেল-গ্যাসের সরবরাহ সচল রাখতে পারবে?

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT