চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির ৭ নম্বর জার্সির ‘অবসর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি সম্মান জানিয়ে তার আইকনিক জার্সিটি তুলে রাখা হচ্ছে। বোর্ড বিশ্বকাপজয়ী অধিনায়কের ৭ নম্বর জার্সিটি আর ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ৷

গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘তরুণ এবং বর্তমান ভারতীয় দলের খেলোয়াড়দের ধোনির ৭ নম্বর জার্সি বাছাই না করতে বলা হয়েছে। বিসিসিআই ধোনির অবদানের জন্য তার জার্সিটিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একজন নতুন খেলোয়াড় ৭ নম্বর পাবে না। ১০ নম্বর জার্সিটা আগে থেকেই ব্যবহারের তালিকায় নেই।’

এর আগে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সিটিকেও বোর্ড অবসরে পাঠিয়েছিল । আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শুরুতে শার্দূল ঠাকুর অল্প সময়ের জন্য ১০ নম্বর জার্সিটি পরেছিলেন। বিষয়টি ব্যাপক আলোচিত হওয়ার পর ১০ নম্বর জার্সিটি স্থায়ীভাবে তুলে রাখা হয়। এবার তাই ধোনির ৭ নম্বর জার্সির ক্ষেত্রে বিসিসিআই দ্রুত পদক্ষেপ নেয় এবং এটিকে খেলোয়াড়দের নাগালের বাইরে নিয়ে যায়।

বর্তমানে ৬০টির বেশি নম্বর ভারতীয় দলে ব্যবহৃত হচ্ছে। বিসিসিআইয়ের কর্তার ভাষ্য, ‘একজন খেলোয়াড় যদি বছরখানেক ধরেও দলের বাইরে থাকে, আমরা তার নম্বর অন্য কাউকে দেই না। ফলে সম্প্রতি অভিষেক করা কোনো খেলোয়াড়ের জন্য বেছে নেয়ার ক্ষেত্রে প্রকৃতপক্ষে ৩০টির মতো নম্বর অবশিষ্ট আছে ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্সিধোনিবিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় বন্ধুত্ব!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে যেমন থাকবে আবহাওয়া

আগস্ট ২, ২০২৬

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT