চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরক্ত মৌসুমী পাঠালেন অডিও বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৩, জুন ২০২২
বিনোদন
A A

গত দু’দিন ধরেই ঢাকাই সিনেমায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ওমর সানী, মৌসুমী ও জায়েদ খানের নাম! রবিবার সন্ধ্যায় শিল্পী সমিতির দ্বারস্থ হয়ে একটি অভিযোগ জমা দেন ওমর সানী। অভিযোগপত্রে বিষয় হিসেবে তিনি লিখেছেন, ‘জায়েদ খান দ্বারা আমার সংসার ভাঙা এবং আমাকে পিস্তল বের করে মেরে ফেলার হুমকি প্রসঙ্গে।’

জায়েদের বিরুদ্ধে এমন অভিযোগের কয়েক ঘণ্টা পরেই সংবাদ মাধ্যমে একটি অডিও ক্লিপ পাঠিয়েছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। অডিও বার্তায় তিনি স্পষ্টভাবে জানান, এই ইস্যুতে তিনি জায়েদ খানের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না!

সংবাদ মাধ্যমে কেন অডিও বার্তা পাঠাতে বাধ্য হলেন- সে বিষয়ে মৌসুমী বলেন,‘বিতর্কে যখন আমার নামটা ব্যবহার করা হচ্ছে, এজন্য অডিওতে আমি বিষয়টি ক্লিয়ার করলাম।’ এসময় সংবাদকর্মীদের উদ্দেশে অনুরোধ করে মৌসুমী বলেন, ‘আমার নামটা যেন এখানে প্রয়োজনে-অপ্রয়োজনে না আসে।’

শিল্পী সমিতিতে ওমর সানীর অভিযোগ প্রসঙ্গে অডিও বার্তায় বিরক্তি প্রকাশ করেন মৌসুমী। তিনি বললেন, ‘জায়েদকে আমি স্নেহ করি, সে আমাকে সম্মান করে। সে আমাকে কটূক্তি বিরক্তি কিছুই করেনি।’

ডিপজলের ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানী ও জায়েদের ঘটনার সংবাদ শুনে খারাপ লেগেছে। এই ঘটনা তিনি একদিন পরে শুনেছেন বলে জানালেন।

প্রিয়দর্শিনী বলেন, ‘জায়েদ খুব ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি। সে আমাকে বিরক্ত করেছে, সে আমাকে উত্ত্যক্ত করেছে- এরকম কথা কেন বার বার আসছে, জানি না। এটা আসা ঠিক না। এটা আমাদের একদম পারিবারিক একটা সমস্যা। সেটা পারিবারিকভাবে সলভ হওয়া দরকার ছিলো।’

Reneta

সাংবাদিকদের উদ্দেশে এসময় মৌসুমী বলেন,‘আপনারা সাংবাদিক ভাইয়েরা একটা কথা পেলেই খুব সহজে লিখে দেন। এটা আসলে কাম্য না। আমার সাথেও একটু আলোচনা করা উচিত ছিল, যেহেতু আমার প্রসঙ্গে এসেছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ওমর সানীজায়েদ খানঢালিউডমৌসুমীলিড বিনোদনসিনমো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুমিল্লায় মহাসড়কের পাশে মিললো নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

এপ্রিল ২৫, ২০২৬

গুপ্তভরা গুপ্তময় গুপ্তছাগল

এপ্রিল ২৫, ২০২৬

মেধানির্ভর ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

বিয়াম ফাউন্ডেশনের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২৫, ২০২৬

আইসিসির শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT