চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খান জয়নুলের ৫০তম প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে যে সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্রের ঊষালগ্নে যে কজন শক্তিমান অভিনেতা নিজস্ব অভিনয়গুণে আলাদা অবস্থান তৈরি করেছিলেন, তাদের মধ্যে অন্যতম খান জয়নুল। খ্যাতিমান এই কৌতুক অভিনেতার ৫০তম প্রয়াণ দিবস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)। দিনটি স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।

অভিনেতার প্রয়াণ দিবস উপলক্ষে এদিন বিকেল ৩টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে খান জয়নুলের অভিনীত চলচ্চিত্র ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি এ বছর মুক্তির ৬০ বছর পূর্ণ করছে।

‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’ ঢালিউডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। এটি বাংলাদেশের প্রথম বিশুদ্ধ হাস্যরসাত্মক চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। চলচ্চিত্রটিতে খান জয়নুলের প্রাণবন্ত ও মনকাড়া অভিনয় আজও দর্শকদের মনে স্মরণীয় হয়ে আছে।

এই চলচ্চিত্রের মাধ্যমেই ঢালিউডে অভিষেক ঘটে কিংবদন্তী অভিনেতা রাজ্জাকের। ছবিটি পরিচালনা করেন বশির আহমেদ। উল্লেখযোগ্য বিষয় হলো, জনপ্রিয় মঞ্চনাটক ‘শান্তি নিকেতন’ অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য নিজেই রচনা করেছিলেন খান জয়নুল।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন সুমিতা দেবী, সুজাতা, আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবী জামান, কামাল আহমেদ, আলতাফ, জরিনা, রঞ্জনা, ওয়াহিদা রহমান, মান্নানসহ সে সময়ের অনেক জনপ্রিয় শিল্পী।

ষাট ও সত্তর দশকের বহু ক্ল্যাসিক চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে খান জয়নুল ছিলেন অনন্য। তার অভিনয়ের স্বতঃস্ফূর্ততা ও বুদ্ধিদীপ্ত রসবোধ বাংলা চলচ্চিত্রে আজও অনুসরণীয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: '১৩ নং ফেকু ওস্তাগার লেন'আনোয়ারাআলতাফওয়াহিদা রহমানকামাল আহমেদজরিনাঢালিউডবেবী জামানমান্নানরঞ্জনারাজ্জাকলিড বিনোদনসিনেমাসিরাজুল ইসলামসুজাতাসুমিতা দেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT