ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নৌ-বিহার আগামী ১০ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভাগের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশায় কর্মরত বিভাগের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন।
নৌ-বিহারে রেজিস্ট্রেশনের জন্য সবাইকে আগামী ৫ মার্চের মধ্যে অসীম কুমার দাশ (বিভাগীয় অফিস), ০১৭৮৩৩৫৪৭৪৭, রেজাউল হাসান আখন্দ (সেমিনার লাইব্রেরি), ০১৮১১২৫৮৭৮৭, এবং তারিকুল ইসলাম খান রবিন, ০১৭১২১৬৩৪৩৪ -এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও নিম্নোক্ত গুগল লিংকে রেজিস্ট্রেশন করে নগদ (০১৭১২১৬৩৪৩৪)/বিকাশ (০১৭৮৩৩৫৪৭৪৭, ০১৮১১২৫৮৭৮৭) এর মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন সাইট https://forms.gle/JyP8x4zyGfg134Hp8







