শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য, ভর্তি পরীক্ষার ফলের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সাথে সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের সব ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার ২৮ মার্চ বিকেল সাড়ে তিনটায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিটে পাসের হার ১০.০৭ শতাংশ। এই ইউনিটে এবার অংশ নেন ১ লাখ ২ হাজার জন শিক্ষার্থী যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ২৭৫ জন। বিজ্ঞান ইউনিটে ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়া, ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৮২ জন। পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। চারুকলা ইউনিটে পাসের হার ১১.৭৫ শতাংশ। এই ইউনিটের পরীক্ষায় ৪ হাজার ৫১০ জন অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৫৩০ জন উত্তীর্ণ হয়েছেন।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…