চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানি সরবরাহের সুবিধার্থে দেয়াল ভেঙে দিয়েছে ঢাকা কলেজ

আবদুল কাদের রাকিবআবদুল কাদের রাকিব
২:৩৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের আগুন নেভাতে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঢাকা কলেজের নিরাপত্তা দেওয়াল ভেঙে দিয়েছে কলেজ প্রশাসন।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে কলেজের পুকুর পাড়ের দক্ষিণ পার্শ্বের নিরাপত্তা দেয়াল ভেঙে পানির পাইপ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

এর আগে সকালে অগ্নিকাণ্ডের শুরু থেকেই কলেজের মূল ফটকের সামনে দিয়ে পাইপ লাগিয়ে ১২টি পাম্পের মাধ্যমে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া শুরু করে ফায়ার সার্ভিস। পরে মোট ১৬টি পাম্প বসিয়ে পানি সরবরাহ করা হয়।

এছাড়া যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা ঢাকা কলেজের পক্ষ থেকে করা হবে বলেও জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, আমরা সার্বিকভাবে ফায়ার সার্ভিসসহ অন্যদের সহযোগিতা করছি। ঢাকা কলেজের পানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঢাকা কলেজের রোভার রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীরা অগ্নি নির্বাপণে সহযোগিতা করছে। ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়তা অনুসারে আমরা দেয়াল ভেঙে দিয়েছি। আমাদের সক্ষমতার জায়গা থেকে যত ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব সব কিছুই করা হবে।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, আমরা ইতোমধ্যেই শিক্ষকদের মধ্য থেকে টিম করে দিয়েছি যারা এই বিষয়গুলো দেখভাল করছেন।

শিক্ষক পরিষদ সহ-সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ওবায়দুল করিমসহ অন্যান্য শিক্ষকরা সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। শিক্ষার্থীরাও সর্বাত্মকভাবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ অন্যান্যদের সহযোগিতা করছে।

Reneta

ঢাকা কলেজ প্রশাসনের এমন সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়ীরাও। ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের ডি ব্লকের দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, পর্যাপ্ত পানির ব্যবস্থা না হলে আরও বেশি ক্ষতি হতে পারত। ঢাকা কলেজ থেকে আমরা পানির সাপোর্ট পেয়েছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা কলেজনিউ মার্কেট আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় ইউএনএইচসিআর-এর শোক

জুলাই ৯, ২০২৬

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT