ক্রিকেট

সাব্বিরের ৩৩ বলে অপ্রতিরোধ্য ৮২, ঢাকার ১৭৭

ক্রিকেটার সাব্বির ব্যাট হাতে উল্লাসে, ঢাকার জন্য গুরুত্বপূর্ণ ইনিংস. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার সাব্বির ৩৩ বলে ৮২ রান করে উল্লাসে উদ্দীপ্ত, ঢাকার জন্য গুরুত্বপূর্ণ পারফরম্যান্স।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেট থেকে: শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা ক্যাপিটালসের প্রথম তিন ম্যাচে খেলা হয়নি সাব্বির রহমানের। সিলেটে ঢাকার চতুর্থ ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হন। আসরে নিজের দ্বিতীয় ম্যাচেই সাব্বির আলো ছড়ালেন। চার-ছক্কার ফুলঝুরিতে ৩২ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার চোখ জুড়ানো অপরাজিত ব্যাটিংয়ে চিটাগং কিংসকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ঢাকাকে আগে ব্যাটে পাঠায় চিটাগং। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৭ রান তোলে ঢাকা।

আগে ব্যাটে নামা ঢাকার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে ফিরে যান জেসন রয়। একপ্রান্তে তানজিদ তামিম রান তুলে দলকে এগিয়ে নেন। অপরপ্রান্তে স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দীপু ফিরে যান দ্রুতই। ৬৬ রানে ৩ উইকেট হারানো ঢাকার হাল ধরেন সাব্বির ও তানজিদ। ৩৫ বলে ৬৩ রান তোলেন দুজনে।

ফিফটি করে ফিরে যান তানজিদ তামিম। চারটি চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করেন। তার আগে ২২ বলে ফিফটি করেন সাব্বির। ছক্কার ফুলঝুরিতে পরে ঢাকার সংগ্রহ পৌঁছান ১৭৭ রানে। তিনটি চার ও নয় ছক্কায় ৩৩ বলে ৮২ রানে ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাব্বির।

চিটাগং কিংসের হয়ে খালেদ আহমেদ ৩ উইকেট নেন। আলিস আল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

বিষয়:চিটাগং ঢাকা বিপিএল ২০২৫ সাব্বির সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…