চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে চতুর্থ হার দেখিয়ে রংপুরের পাঁচে পাঁচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: বিপিএলে ভালো কাটছে না ঢাকা ক্যাপিটালসের। ঢাকাপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে হারের পর সিলেটে এসেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। একাধিক পরিবর্তন এনে ভাগ্যচাকা ঘোরেনি। রংপুরের কাছে বড় পরাজয় দেখতে হয়েছে। ৭ উইকেটে ঢাকাকে হারিয়ে পাঁচ ম্যাচে টানা জয়ে টেবিলের শীর্ষ আরও মজবুত করেছে গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে ঢাকা। ১৬.৩ ওভার ব্যাট করে ১১১ রানে গুটিয়ে যায়। জবাবে ৪০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রংপুর।

রানতাড়ায় নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। ব্যর্থ হয়েছেন আজিজুল হাকিম তামিম। সাইফ হাসানকে নিয়ে ঝড় তোলেন অ্যালেক্স হেলস। ৪ চার ও ৩ ছক্কায় ২৭ বেল ৪৪ রান করেন হেলস। সাইফ ১৫ বলে ১৩ রান করে আউট হওয়ার পর ইফতিখার আহমেদকে নিয়ে জয় নিশ্চিত করেন খুশদিল শাহ। ৪ চার ও এক ছক্কায় ১৩ বলে ২৭ রান করেন খুশদিল। ১২ বলে ৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার।

ঢাকার হয়ে একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন।

আগে ব্যটে নেমে রংপুর বোলারদের তোপে ঢাকার ব্যাটারদের কেউই ইনিংস লম্বা করতে পারেননি। সর্বোচ্চ ২০ রান করেছেন তানজিদ তামিম। ১৬ বলের ইনিংসে ছিল ৩ চার ও এক ছক্কার মার। জেসন রয় ১২ বলে ১৮ রান, আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রান এবং হাবিবুর রহমান সোহান ১২ বলে ১৪ রান করেন। বিপিএলের মাঝে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে ৯ বলে ১২ রান এসেছে। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

রংপুরের নাহিদ রানা ২১ রান খরচায় ৩ উইকেট নেন। আকিফ জাভেদ ও খুশদিল শাহ নেন দুটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসনাহিদবিপিএল ২০২৫রংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬

প্রোটিয়াদের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ হল বাংলাদেশের

জুন ২৮, ২০২৬

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১

জুন ২৮, ২০২৬

বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন, সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT